কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর কৌশল

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর কৌশল। ছবি : সংগৃহীত
ওয়াইফাইয়ের গতি বাড়ানোর কৌশল। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেও ওয়াইফাইয়ের গতি ছিল চোখে পড়ার মতো। এর গতির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা ছিল না কোনো সংস্থার নেটওয়ার্কের পক্ষেই। আগে যারা ফোনের ‘হটস্পট’ নিয়ে মাতামাতি করতেন, এখন তারাই রীতিমতো ওয়াইফাইয়ের ভক্ত।

সাম্প্রতিক সময়ে সামাজিকমাধ্যমে ঘোরাফেরা কিংবা টুকটাক চ্যাট করার জন্য ফোনের নেটওয়ার্কই যথেষ্ট ছিল। কিন্তু বাড়ি থেকে অফিসের কাজ করতে গেলে উল্টো বিপত্তি ঘটে। আকার ও আয়তনে একটু ভারি ফাইল পাঠাতে অন্তত পক্ষে আধাঘণ্টা সময় লাগে। সিরিজ বা সিনেমা দেখার কথা তো দূরে থাক, সামান্য একটা ছবি ডাউনলোড করতে গেলে ‘ভাগ্যের’ থুড়ি স্ক্রিনের চাকা ঘুরেই চলেছে। একপ্রকার বিরক্ত হয়ে টাকা খরচ করে বাড়িতেই ‘ওয়াইফাই’ সংযোগ নিয়েছেন। কিন্তু তাতে লাভ কী?

লাভের হিসাবে তোয়াক্কা না করে ওয়াইফাই লাগানো হয়। ব্যবহার করে দেখা যায় ভালোই চলে। কয়েক দিন পর আবার সেই একই রকম সমস্যা দেখা দেয়। রাতের দিকে তবু ওয়াইফাইয়ের গতি একরকম থাকে। কিন্তু দিনের বেলা সেই যন্ত্রটির গতি একেবারে গরুর গাড়ির মতো হয়ে যায়। এত টাকা খরচ করে যে যন্ত্রটি কিনলেন, তার গতি বাড়িয়ে তোলার কৌশল জেনে নিন। কীভাবে ওয়াইফাইয়ের গতি বাড়াবেন আসুন জেনে নেই কিছু কৌশল- ১. যেখানে রাউটার রয়েছে, তার কাছাকাছি বসার চেষ্টা করুন। ২. রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলে ভালো হয়। ৩. ওয়াইফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে। ৪. রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করুন। এ যন্ত্রাংশটি মূলত রাস্তার ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে থাকে। যাতে নির্দিষ্ট ডিভাইজের সঙ্গে রাউটার অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারে। তবে এ যন্ত্রটির পেছনে কিছু গচ্চা আছে। ৫. ওয়াইফাইয়ের সঙ্গে পুরোনো কোনো ডিভাইজ যেন যুক্ত না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ৬. একটি রাউটারের সঙ্গে অনেক ডিভাইজ় যুক্ত থাকতে পারে। কিন্তু একই সঙ্গে সবকটি ডিভাইজে কাজ করলে গতিপথ শ্লথ হতে বাধ্য। ৭. মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অকাজের খোলা ভিডিও বন্ধ করে দিতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X