মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

রাকসু নির্বাচন উপলক্ষে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ছবি : কালবেলা
রাকসু নির্বাচন উপলক্ষে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এর আগে বুধবার থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর ফটকে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে ঢুকতে যাওয়া সবার পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশিচৌকি পার হয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈধ পরিচয়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারছেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন ২ হাজার ৩০০ পুলিশ সদস্য, রাজশাহী ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে তাদের এখানে আনা হয়েছে। এ ছাড়া ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X