কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প জানান, এখন তিনি চীনকেও একই সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের পথ বন্ধ করা যায়।

রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হলো ভারত ও চীন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপীয় দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে। এরপর কম দামে তেল কিনতে শুরু করে ভারত ও চীন।

সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর চাপ বাড়িয়েছেন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রতিবাদে তিনি ভারতের রপ্তানিপণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ মোদি আমাকে বলেছেন যে তারা রাশিয়া থেকে আর তেল কিনবেন না। এটা বড় একটি পদক্ষেপ।

তবে ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

বর্তমানে রাশিয়াই ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। সেপ্টেম্বর মাসে ভারত দিনে প্রায় ১৬ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির এক-তৃতীয়াংশ।

বিশ্লেষকরা বলছেন, ভারত যদি সত্যিই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে তা রুশ অর্থনীতিতে বড় আঘাত হবে এবং অন্য দেশগুলোকেও একই পথে যেতে উৎসাহিত করবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X