কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সন্তানের সঙ্গে কুস্তি অনুশীলনে ইলন মাস্ক

টুইটারে সন্তানের সঙ্গে আদরের মুহূর্তের এই ছবি পোস্ট করেছেন ইলন মাস্ক। ছবি: টুইটার
টুইটারে সন্তানের সঙ্গে আদরের মুহূর্তের এই ছবি পোস্ট করেছেন ইলন মাস্ক। ছবি: টুইটার

ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন করছেন টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। সম্প্রতি এমনই একটি ছবি টুইটারে আপলোড করেছেন তিনি। যেখানে ইলন মাস্ক পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।

মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তার ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’

অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’

উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।

জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।

গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X