কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা-সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতারণামূলক বার্তা থেকে রক্ষা করতে ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন নিরাপত্তা-সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন নিরাপত্তা-সুবিধাগুলো ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে প্রতারণামূলক বার্তা শনাক্তে সহায়তা করবে।

গত ৫ আগস্ট এক ঘোষণায় মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ লাখ ৮০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিশ্বজুড়ে নানা ধরনের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করা হচ্ছিল।

এসব নিরাপত্তা-সুবিধা চালু হলে কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীদের নতুন কোনো গ্রুপে যুক্ত করলেই হোয়াটসঅ্যাপ একটি ‘সেফটি ওভারভিউ’ দেখাবে। এতে গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করা হবে। ফলে ব্যবহারকারীর কাছে গ্রুপটি পরিচিত মনে হলে তিনি চ্যাট খুলে বিস্তারিত দেখতে পারবেন।

অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে গ্রুপের নোটিফিকেশন বন্ধ থাকবে। ব্যবহারকারী আগ্রহ প্রকাশ না করা পর্যন্ত কোনো বার্তা দেখানো হবে না। ফলে ব্যবহারকারীদের অজান্তে কোনো সন্দেহজনক গ্রুপে যুক্ত হওয়া ও বিভ্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।

ব্যক্তিগত চ্যাটেও প্রতারণা প্রতিরোধে বাড়তি সতর্কতা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। অনেক প্রতারক প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য ওয়েবসাইটে পরিচিত হয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। এরপর হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বিভিন্ন বার্তা পাঠান। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারী যদি কন্ট্যাক্ট লিস্টে না থাকা কারও সঙ্গে চ্যাট শুরু করেন, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ব্যক্তির সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য দেখাবে।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রতারণা প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি কম্বোডিয়াভিত্তিক প্রতারক চক্রকে শনাক্ত করে কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই চক্র চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতারণামূলক বিভিন্ন বার্তা পাঠিয়ে অর্থ সংগ্রহ করত।

সূত্র: টেক ক্রাঞ্চ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১০

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৩

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৮

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৯

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

২০
X