কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘এসটি পে’ চালু করল শেয়ারট্রিপ

‘এসটি পে’ চালু করল অনলাইন ট্রাভেল এগ্রিগেটর (ওটিএ) শেয়ারট্রিপ। ছবি : কালবেলা
‘এসটি পে’ চালু করল অনলাইন ট্রাভেল এগ্রিগেটর (ওটিএ) শেয়ারট্রিপ। ছবি : কালবেলা

নিজেদের চতুর্থ বর্ষপূর্তিতে ‘এসটি পে’ চালু করল অনলাইন ট্রাভেল এগ্রিগেটর (ওটিএ) শেয়ারট্রিপ। পাশাপশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড থেকে দ্বিতীয় রাউন্ডের বিনিয়োগ পাওয়ারও আনুষ্ঠানিক ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। এসটি পে'র মাধ্যমে অ্যাড মানি, সেন্ড মানি, মানি রিকোয়েস্ট, ব্যাংক ট্রান্সফার, ট্রানজেকশন হিস্ট্রি, মেক পেমেন্টের মতো সুবিধা উপভোগ করতে পারবেন প্রতিষ্ঠানটির গ্রাহকেরা।

রোববার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সেবার ঘোষণা দেয় শেয়ারট্রিপ। এ সময় প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব সামসুল আরেফিন, বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভ্রমণের সাথে প্রযুক্তির সমন্বয়ে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেয়ারট্রিপ। এখন তারা তাদের পরিধি বৃদ্ধি করতে কাজ করছে। সব দিক থেকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে তারা। শেয়ারট্রিপের এ ধরনের উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণের কাছাকাছি নিয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X