কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৯ মে) হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

২০২৩ সালে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। এবার সেই চ্যানেলগুলো থেকে নিজের পছন্দমতো একটি সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, আপডেটটি খুব দ্রুতই ব্যবহারকারীদের ডিভাইসে চলে আসবে।

চ্যানেলগুলো নতুন সম্প্রচারের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। যা ব্যবহার করে অনেকেই তাদের ফলোয়ারদের জন্য সাধারণ বার্তা পাঠাতে পারবে। জানা যায়, এই চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা।

ফিচারটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এসব ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না। এতে করে সময়ও বাঁচবে। একই সঙ্গে এসব ক্যাটাগরিতে নিজের পছন্দসই কন্টেন্ট খুঁজে বের করার আরও আপডেট আসবে বলে জানায় হোয়াটসঅ্যাপ। লোকেশন বা স্থান ট্র্যাক করে ব্যবহারকারীদের আগ্রহের কন্টেন্টগুলোকে সামনে আনতে আপডেটে কাজ করা হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X