কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল স্মার্টফোন শুধু ফোনকল বা মেসেজের জন্য না—এতে রয়েছে আমাদের ছবি, ভিডিও, ব্যক্তিগত ডকুমেন্ট, পাসওয়ার্ড, ব্যাংকের তথ্যসহ কত কী! আর তাই ফোনটা হারালে বা হ্যাক হলে শুধু ফোন নয়, পুরো জীবনটাই যেন ঝুঁকিতে পড়ে যায়।

তাই আগে থেকেই কিছু সহজ নিয়ম মেনে চললেই স্মার্টফোনে থাকা তথ্য থাকবে নিরাপদ। চলুন জেনে নিই ৫টি গুরুত্বপূর্ণ ও সহজ নিরাপত্তা টিপস।

দরকার নেই? তাহলে ডিলিট করুন

অপ্রয়োজনীয় অ্যাপ, পুরোনো মেসেজ, অচেনা স্ক্রিনশট—এসব ফোনে জমতেই থাকে। অথচ এসবের মধ্যেই লুকিয়ে থাকতে পারে হ্যাকারদের সুযোগ। তাই নিয়ম করে ফোন পরিষ্কার করুন।

আর খুব গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ফোনে না রেখে রাখুন নিরাপদ ক্লাউড স্টোরেজে, যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড। ইনকগনিটো মোড ব্যবহার করা এবং মাঝে মাঝে ব্রাউজারের হিস্টোরি, ক্যাশ ক্লিয়ার করাও ভালো অভ্যাস।

ব্যবহার করছেন না? লগ আউট হয়ে যান

যে অ্যাকাউন্ট বা অ্যাপ আপনি এখন ব্যবহার করছেন না, সেগুলোতে লগ ইন থাকা মানেই বাড়তি ঝুঁকি। যেমন—পুরোনো কোনো ইমেইল অ্যাপ, ক্লাউড ব্যাকআপ বা ব্রাউজারে সংরক্ষিত এক্সটেনশন। তাই অপ্রয়োজনীয় সব কিছুতে সাইন আউট থাকুন। অটো-ডাউনলোড অপশনও বন্ধ রাখুন।

সুরক্ষিত মেসেজিং অ্যাপ ব্যবহার করুন

প্রতিদিন আমরা কত কথা বলি ফোনে—তার অনেকটাই হয় চ্যাটে। কিন্তু সাধারণ মেসেজিং অ্যাপে এনক্রিপশন না থাকায় আপনার বার্তা অন্যের হাতে পৌঁছাতেও সময় লাগে না!

তাই WhatsApp, Signal বা Element-এর মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাযুক্ত অ্যাপ ব্যবহার করুন। ইমেইলের জন্য ব্যবহার করতে পারেন ProtonMail-এর মতো নিরাপদ প্ল্যাটফর্ম।

ডেটা এনক্রিপশন অপশন চালু রাখুন

আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে ‘Advanced Data Protection’ অপশনটি অন করে রাখুন। এতে আপনার আইক্লাউড ডেটা থাকবে আরও বেশি সুরক্ষিত।

অ্যান্ড্রয়েড ফোনেও Google One-এর ব্যাকআপ ও ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন চালু রাখা ভালো। এতে ডেটা শুধু আপনার নিয়ন্ত্রণেই থাকবে।

প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর ও পাবলিক ওয়াইফাইয়ে সতর্কতা

ফোন ব্যবহার করার সময় পাশে কেউ উঁকি দিয়ে দেখছে—এটা অনেকেই বুঝতেও পারেন না। তাই ব্যবহার করুন প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর, যা পাশ থেকে কেউ কিছুই দেখতে দেবে না।

আর পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সাবধান থাকুন, কারণ এই জায়গা থেকেই অনেক সময় ডেটা চুরি হয়ে যায়।

আমাদের ফোন এখন আমাদের পকেটের কম্পিউটার। তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা মানেই নিজের নিরাপত্তা নিশ্চিত করা। এই ছোট ছোট অভ্যাসই আপনাকে বাঁচাতে পারে বড় কোনো বিপদ থেকে। তাই এখন থেকেই সচেতন হোন, নিরাপদে থাকুন।

সূত্র : প্রযুক্তি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X