কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তিপত্র ছাড়াই দেশের বাইরে যাচ্ছেন অভিবাসী নারী শ্রমিকরা

ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণসংক্রান্ত নীতি কাঠামোসংক্রান্ত জাতীয় পর্যায়ের পরামর্শ বিষয়ক আলোচনায় বক্তারা। ছবি : কালবেলা
ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণসংক্রান্ত নীতি কাঠামোসংক্রান্ত জাতীয় পর্যায়ের পরামর্শ বিষয়ক আলোচনায় বক্তারা। ছবি : কালবেলা

চুক্তিপত্র ছাড়াই দেশের বাইরে চাকরি নিয়ে যাচ্ছে আমাদের দেশে অভিবাসী নারী শ্রমিকরা। সেখানে গিয়ে তারা বিপদে পড়ছেন। ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের কার্যকর এবং টেকসই পুনঃএকত্রীকরণের জন্য স্টেকহোল্ডারদের অংশগ্রহণকে শক্তিশালী করা। সেইসঙ্গে টেকসই পুনঃসংযোগের জন্য একটি নীতি কাঠামো প্রণয়ন করা।

এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় সিডব্লিউসিএসের আয়োজনে আজ শনিবার (১৮ নভেম্বর) ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণসংক্রান্ত নীতি কাঠামোসংক্রান্ত জাতীয় পর্যায়ের পরামর্শবিষয়ক এক অলোচনায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পার্লামেন্টের ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম। বিশেষ অতিথি হিসেবে প্রাগসরের নিবাহী পরিচালক (অনারারি) ফওজিয়া খোন্দকার, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আয়েশা নাগিস, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম কোডিনেটর রাফেজা শাহীন প্রমুখ।

প্যানেল আলোচনায় অংশ নেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপা, ওয়েজ আনাস ওয়েলফেয়ার বোর্ডের উপপরিচালক (ওয়েলফেয়ার) শরিফুল ইসলাম, কেরানিগঞ্জ সমাজসেবা কমকতা মো. ফখরুল আশরাফ, নবাবগঞ্জ সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, নবাবগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবী ও সি ডব্লিউসিএসের ইসি কমিটির মেম্বার অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন তার প্রবন্ধে বলেন, চুক্তিপত্র ছাড়াই দেশের বাইরে চাকরি নিয়ে যাচ্ছে আমাদের দেশের অভিবাসী নারী শ্রমিকরা। এর ফলে তারা বিদেশে গিয়েও সমস্যায় পড়েন। আমাদের যে নীতিমালা রয়েছে তা দিয়েও সমস্যা এড়ানো যায় না, আইনেও কিছু বলা নেই। শুধু বলা হয়েছে, তাদের বিষয়গুলো দেখা হবে। যে সংশোধনীগুলো এবার এসেছে, সেখানে কিছুই পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে, তাদের মূল্যায়নগুলো দেখা হবে।

সুরক্ষাগুলোকে অন্তর্ভুক্তি করে দেওয়া হয়েছে। সংশোধনীগুলো না হওয়ায় জেন্ডার অসমতার কারণে নারীরা এখানেও পিছিয়ে রয়েছে। যেভাবে তাদের থাকার কথা সামাজিকতায় সেভাবে থাকতে পারছে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X