কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন’

‘বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
‘বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রাজনৈতিক দলের প্রতিবছর একটি রোডম্যাপ থাকতে হবে। নারীবান্ধব রাজনৈতিক দল হতে হলে শুধু অঙ্গীকার নয়, বাস্তব পরিকল্পনা দরকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলীম এ কথা বলেন।

রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নারী নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র বৈশ্বিক নানা বিশ্লেষণ তুলে ধরেন। তিনি দেখান কীভাবে আর্থিক স্বাধীনতা নারীর রাজনৈতিক সম্পৃক্ততাকে উৎসাহিত এবং দলগুলোকে শক্তিশালী করে।

প্যানেল আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গবেষণা ও তথ্যবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, নারীর জন্য বিনিয়োগ একটি সার্বিক বিষয়। শুধু নারীর অর্থ দিলে হবে না সেই অর্থ খরচ করার ব্যবস্থাপনা থাকতে হবে।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শারমীন মুরশিদ।

সূচনা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রাম) আমিনুল এহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং ডেপুটি ডিরেক্টর অনিন্দ্য রহমান। সমাপনী বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১০

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১১

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১২

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৩

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৪

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৫

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৭

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৮

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

২০
X