কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ আইন প্রণয়নের আহ্বান 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক শেয়ারিং মিটিংয়ে নারী নেত্রীরা। ছবি : কালবেলা
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক শেয়ারিং মিটিংয়ে নারী নেত্রীরা। ছবি : কালবেলা

সংসদ এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।

বৃহস্পতিবার (৩০ মে) আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক শেয়ারিং মিটিংয়ে এ দাবি তুলে ধরেন তারা।

তারা জানান, সংসদ এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে নারী সংসদ সদস্যরা একটি আলাদা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ ক্ষেত্রে তারা নির্বাচনে সাধারণ আসনে নারী প্রার্থীদের জন্য তহবিল গঠনের একটি আইন চান। এ জন্য সংসদে একটি বেসরকারি বিল উত্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে ঢাকায় একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন সংরক্ষিত আসনের বর্তমান ও সাবেক এমপি অংশগ্রহণ করেন।

নারী প্রার্থীদের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নারীদের অর্থের অভাব রয়েছে, দলীয় বরাদ্দেও পুরুষ সহকর্মীদের থেকে তারা পিছিয়ে। এ ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ব্যবস্থা দলগুলোকে সাধারণ আসনে আরও বেশি নারীদের মনোনয়ন দিতে উৎসাহিত করবে। এ জন্য নারী সংসদ সদস্যরা ভবিষ্যতের নির্বাচনে সরকারি তহবিলের পক্ষে সংসদে একটি প্রাইভেট মেম্বারস বিল উত্থাপন করার পরিকল্পনা করছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে নারীদের জন্য তহবিল ও প্রার্থীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। যাতে নারী রাজনীতিবিদদের জন্য একটি সমতাপূর্ণ অবস্থা নিশ্চিত করা যায়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. আবদুল আলিম সভায় বেসরকারি বিলের একটি খসড়া উপস্থাপন করেন। তিনি জানান, বিভিন্ন দেশে জেন্ডার নির্দিষ্ট সরকারি তহবিল ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সেসব দেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে এবং প্রার্থী ও নির্বাচিতদের মধ্যে লিঙ্গ ভারসাম্য তৈরি করেছে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক এমপি রওশন আরা মান্নান বেসরকারি বিল উত্থাপনে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, নারী সদস্যদের এই উদ্যোগটি বাংলাদেশে রাজনীতিতে নারীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড এবং অধিকতর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। এই পথচলায় তিনি পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিলের খসড়াটি জাতীয় সংসদের স্পিকার এবং সংসদীয় স্থায়ী কমিটিসহ প্রধান অংশীজনদের সঙ্গে শেয়ার করা হবে জানিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস বলেন, এ ইস্যুতে দীর্ঘমেয়াদি অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে যাতে জনসাধারণের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয় এবং সংসদের ভেতরে- বাইরের পুরুষ সহকর্মীসহ অন্যদের সমর্থন পাওয়া যায়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন আরমা দত্ত, মাহফুজা সুলতানা মলি, দ্রৌপদী দেবি আগরওয়ালা, শাহিদা তারেক দীপ্তি এবং আশরাফুন নেছা। দলের সাবেক এমপিদের মধ্যে ছিলেন সেলিনা জাহান লিটা, শিউলি আজাদ এবং এডভোকেট শামীমা শাহরিয়ার। এ ছাড়াও ইউএসএআইডি’র পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১০

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১১

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১২

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৩

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৫

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৬

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৭

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৮

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৯

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

২০
X