কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক ধর্ষণ, যুবকের ৪২ বার যাবজ্জীবন

আদালতে অভিযুক্ত ব্যক্তি। ছবি : সংগৃহীত
আদালতে অভিযুক্ত ব্যক্তি। ছবি : সংগৃহীত

একের পর এক ধর্ষণ ও অন্যান্য অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক যুবক। ফলে তাকে ৪২ বার যাবজ্জীবন দিয়েছেন আদালত।

শুক্রবার (০৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই যুবক ৯০টি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন তিনি। এমনকি তার পাশবিকতা থেকে রক্ষা পায়নি ৯ বছরের শিশুও।

শুক্রবার জোহানেসবার্গের হাইকোর্ট তার বিরুদ্ধে এ রায় দিয়েছেন। অভিযুক্ত এ ব্যক্তির নাম কোসিনাথি পাকাথি।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় কৌঁসুলি কর্তৃপক্ষ (এনপিএ) জানান, ৪০ বছর বয়সী কোসিনাথির অপরাধ ছিল অত্যন্ত কুৎসিত। তিনি অনেক ক্ষেত্রে ধর্ষণ করার সময় অন্য শিশুদের তা দেখতে বাধ্য করতেন। এ ছাড়া কমবয়সী ছেলেদের দিয়ে মেয়ে বন্ধুদের ধর্ষণে বাধ্য করতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোসিনাথি ইকুরুলেনি ও এর আশপাশের ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন এবং অন্যান্য অপরাধ করেছেন। জোহানেসবার্গ হাইকোর্ট তাকে ধর্ষণ, অপহরণ, চুরি ও নিপীড়নের অভিযোগে ৪২ বার যাবজ্জীবন দিয়েছেন।

এনপিএ জানিয়েছে, বিচারপতি এ বিষয়ে সম্মত হয়েছেন, কোসিনাথি তার অপরাধের বিষয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। এমনকি তিনি সংশোধন হওয়ার মতো অবস্থায়ও নেই।

এনপিএর এক বিবৃতিতে বলা হয়েছে, তার নির্যাতনের শিকার বেশিরভাগ ছিলেন স্কুলশিশু। এরমধ্যে সবচেয়ে কম বয়সী শিশুর বয়স ছিল ৯ বছর। এ ছাড়া তার পাশবিকতার শিকার সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তির বয়স ৪৪ বছর।

এনপিএ জানায়, ভুক্তভোগীদের স্কুলে বা কর্মস্থলে যাতায়াতের সময়ে বেশিরভাগ নিশানা করতেন তিনি। অনেকে নিজ বাড়িতে তার হাতে নির্যাতনের শিকার হয়েছেন। বৈদ্যুতিক মিস্ত্রি সেজে তিনি বিভিন্ন বাড়িতে প্রবেশ করতেন।

২০২১ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হন কোসিনাথি। এ সময় তিনি পুলিশের গুলিতে এক পা হারান। রায় ঘোষণার সময় ক্রাসে ভর দিয়ে আদালতে হাজির হয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় ক্রমেই সহিংস অপরাধের হার বাড়ছে। এরমধ্যে ধর্ষণ ও হত্যার ঘটনা অন্যতম। পুলিশের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটিতে ৯ হাজার ৩০০ এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X