কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০১:৩৩ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মরক্কোয় বাস দুর্ঘটনায় নিহত ২৪

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : টুইটার
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : টুইটার

মরক্কোর প্রত্যন্ত অঞ্চলে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বোরবার (৬ আগস্ট) সকালে আজিলাল প্রদেশের ইখসানে আমজারো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরক্কোর সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা বাজারে যাওয়ার পথে এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। বাসটি আনানাস প্রদেশ থেকে দেমনাতের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেছনে ঘুরতে গিয়ে খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম টুএম-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি পরিসেবা পৌঁছেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের সহায়তার আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন : মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৯

প্রদেশের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মকর্তা আদেল আইত হাদো বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার করে দেমনাতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা (ডিজিএসএন) জানিয়েছে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। চালকদের সড়ক নিরাপত্তা না মানার কারণে এভাবে দুর্ঘটনা ঘটছে।

ডিজিএসএনের তথ্যমতে, ২৪ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এক সপ্তাহে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ সময়ে ২ হাজারের বেশি লোক আহত হয়েছেন এবং ১ হাজার ৭৭১টি দুর্ঘটনা ঘটেছে।

ডিজিএসএন দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে চালকদের অসাবধানতা, সঠিক লেনে চলাচল না করা, দুই গাড়ির মাঝে নিরাপদ দূরত্ব বজায় না রাখা, অতিরিক্ত গতি, সিগন্যাল ছাড়াই লেন পরিবর্তন ইত্যাদি অন্যতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X