কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৫৬ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ শরণার্থী নিহত

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা। ছবি : রয়টার্স
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা। ছবি : রয়টার্স

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবিতে ১৬ শরণার্থী মারা গেছেন। রোববার (৬ আগস্ট) উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারা উপকূলে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, বোরবার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

সম্প্রতি তিউনিসিয়ার উপকূলের নৌপথ শরণার্থীদের জন্য বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষ এ পথ দিয়ে উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রযাত্রা করছেন। ফলে এ পথে দুর্ঘটনা বাড়ছে।

আরও পড়ুন : গ্রিস উপকূলে নৌকা ডুবে ৫৯ অভিবাসীর মৃত্যু

সাফাক্স কোর্টের মুখপাত্র ফাউজি মাসমুদি জানান, রোববার বিকেলে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাফাক্স তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এ শহরের কাছাকাছি ভূমধ্যসাগরে শরণার্থীদের নৌকাডুবিতে তারা মারা যান।

ফাউজি মাসমুদি জানান, নৌকাটিতে ৫৭ শরণার্থী ছিলেন। তাদের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তিউনিসিয়ার কেরকান্নাহ দ্বীপ থেকে ইতালির উদ্দেশে তারা ৫৭ জন একসঙ্গে যাত্রা করেন। সাফাক্স থেকে ইতালির লামপেদুসা দ্বীপের দূরত্ব ১৩০ কিলোমিটার।

অন্যদিকে রোববার মরক্কোর কর্মকর্তারা জানিয়েছেন, তারা পশ্চিম সাহারা উপকূল থেকে ৫ শরণার্থীর মরদেহ উদ্ধার করেছেন। এ সময় আরও ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মরক্কোর সংবাদমাধ্যমে জানিয়েছে, জীবিত উদ্ধার করাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের ডাকারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম সাহারাও মরক্কোর দ্বিতীয় বৃহত্তম শহর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X