কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার সংকট নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ মালির প্রেসিডেন্টের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মালির প্রেসিডেন্ট আসিমি গোইতা। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মালির প্রেসিডেন্ট আসিমি গোইতা। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানে সৃষ্ট সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন মালির প্রেসিডেন্ট আসিমি গোইতা। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। এমনকি গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস।

মঙ্গলবার এক টুইটবার্তায় মালির প্রেসিডেন্ট জানান, স্থিতিশীল সাহেল অঞ্চলের জন্য নাইজার সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

এর আগে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়ে ইকোওয়াসকে সতর্ক করে একই বার্তা দিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো বলছে, নাইজারে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপ ‘সংঘাত দীর্ঘায়িত’ করতে পারে।

তবে পশ্চিমারা বলছে, মালির মতো নাইজারেরও একই পরিণতি হতে পারে। তিন বছর আগে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল সামরিক বাহিনী। এরপর দেশের বিদ্রোহ দমনে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করে জান্তা সরকার। এরই মধ্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে ওয়াগনারের সহায়তা চেয়েছে নাইজারের জান্তা সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১০

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১১

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১২

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৩

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৪

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৫

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৭

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৮

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৯

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

২০
X