মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ
কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী তেরেজ কাইকোয়াম্বা ওয়াগনার অভিযোগ করেছেন, রুয়ান্ডা অবৈধভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) দখল করতে এবং কঙ্গোর শাসনক্ষমতা পরিবর্তন করতে চেষ্টা করছে। তার মতে, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমে বহু বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।

রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি কঙ্গোর গোমা শহর দখল করে নিয়েছে। কঙ্গোর রাজধানী কিনসাসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছে। এর পরেই ওয়াগনার এই অভিযোগ তুলেছেন।

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রুয়ান্ডার নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বৈদেশিক সাহায্য বন্ধ করার দাবি রয়েছে। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন।

তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। রুয়ান্ডার মুখপাত্র ইওলান্দ মাকোলো বলেন, রুয়ান্ডার সেনারা কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে মোতায়েন করা হয়েছে। তাদের ভূখণ্ড দখল বা শাসনক্ষমতা পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই।

এদিকে, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন আঞ্চলিক জোট ‘দ্য সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’ (এসএডিসি) কঙ্গো পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করতে জিম্বাবুয়ে পৌঁছেছে। এই জোট কঙ্গোতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীসহ অন্যান্য গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রম চালাচ্ছে। তথ্য: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X