কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

শুক্রবার মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পদদলনের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শুক্রবার মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পদদলনের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরের দ্বীপ দেশ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে।

ঘটনার সময় মাঠে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। যদিও মাঠের ধারণক্ষমতা ৪১ হাজার। ঘটনার সময় মাঠটি দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো অজানা।

দুর্ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। তিনি এ ঘটনাকে হৃদয়বিদারক অ্যাখ্যা দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস। প্রতি চার বছর পরপর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর এই প্রতিযোগিতা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে দেশটি।

এর আগে ২০১৮ সালে মাদাগাস্কার ও সেনেগালের মধ্যে ফুটবল ম্যাচ শুরুর আগে মহামাসিনায় পদদলিত একজন মারা গিয়েছিলেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছিলেন। ২০১৬ সালে মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনের সময় একই স্থানে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছিলেন। বিনামূল্যের কনসার্ট চলার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X