কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উগান্ডায় স্কুলে সশস্ত্র হামলা, নিহত ৪০

পুরোনো ছবি
পুরোনো ছবি

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে সশস্ত্র হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। হামলায় আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মোপোন্ডোয়ের লুবিরিহা সেকেন্ডারি স্কুলে নৃশংস এ হামলা চালানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, শুক্রবার কঙ্গো প্রজাতন্ত্র কেন্দ্রিক উগান্ডার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।

হামলাকারীদের কেউ কেউ কঙ্গোর ভিরুনগা ন্যাশনাল পার্কের দিকে গেছে। তাদের ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ফেড এনাগা বলেন, এ পর্যন্ত বিদ্যালয়টি থেকে ৪০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকগুলো মৃতদেহ পুড়িয়ে ফেলায় ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।

বিদ্যালয়টিতে ৬০ জন ছেলেমেয়ে লেখাপড়া শিখত বলে জানিয়েছে বিবিসি। তাদের প্রায় সকলেই হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। বিদ্রোহীরা কিছু মেয়েদের তাদের সঙ্গে নিয়ে গেছে।

শুক্রবারের ভয়াবহ হামলায় বিদ্যালয়ের একটি ছাত্রাবাস সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় একটি খাদ্য গুদাম লুট করা হয়।

কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমানার মাত্র দুই কিলোমিটারের মধ্যে আক্রান্ত বিদ্যালয়টি অবস্থিত। উগান্ডার কোনো বিদ্যালয়ে এটিই প্রথম হামলা। এডিএফ এর বিদ্রোহীরা বিগত দুই দশক ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X