কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দুদিনে নৌদুর্ঘটনায় কঙ্গোতে প্রায় ২০০ মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনে ভয়াবহ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজের।

বুধবার (১০ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে ইকুয়েতুর লুকোলেলা অঞ্চলের মালাঞ্জে গ্রামের কাছে প্রায় ৫০০ যাত্রী নিয়ে যাওয়া একটি বড় নৌকা আগুন ধরে উল্টে যায়। এতে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজ মেলেনি।

এর আগের দিন, বুধবার, একই প্রদেশের বাসানকুসু অঞ্চলে একটি মোটরচালিত নৌকা ডুবে অন্তত ৮৬ জন নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন ছাত্রছাত্রী। অনেকেই এখনও নিখোঁজ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের দুর্ঘটনাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ও রাতে চলাচলের কারণে ঘটেছিল। স্থানীয় সামাজিক সংগঠন দাবি করেছে, সরকারি অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে এবং নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

কেন্দ্রীয় আফ্রিকার এই দেশে নৌ দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কারণ, সীমিত সড়কপথ এড়িয়ে মানুষ সস্তা কাঠের নৌকা ব্যবহার করছে, যা প্রায়ই অতিরিক্ত যাত্রীতে ভরে যায়। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ও জীবন রক্ষাকারী জ্যাকেট না থাকায় প্রাণহানির সংখ্যা বাড়ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১১

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১২

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৩

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৬

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৮

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৯

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

২০
X