নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের চেষ্টা করছে একাত্তরের পরাজিত শক্তি : ড্যানী

বারহাট্টা উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে এ টি এম আব্দুল বারী ড্যানীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বারহাট্টা উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে এ টি এম আব্দুল বারী ড্যানীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশের গণতন্ত্রকে রুদ্ধদ্বারে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আর চুপ করে থাকবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে নতুন গণজাগরণ শুরু হয়েছে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরছি। ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি হচ্ছে একটি ন্যায্য ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এ ৩১ দফার মাধ্যমে জনগণের ন্যায়বিচার, স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনের জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

গণসংযোগ কর্মসূচিতে সদর-বারহাট্টা আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X