সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চা বাগান থেকে গলাকাটা অবস্থায় আহত তরুণী উদ্ধার

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর তারাপুর চা বাগানের পাশের সড়ক থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব কালবেলাকে বলেন, তরুণীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, তরুণীর গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে কথা বলতে পারছে না, তবে ইশারায় কথা বলছে। তার এ অবস্থার জন্য কারও দায় আছে কি না, জানতে চাওয়া হয়। তার বাবা দায়ী কি না, প্রশ্ন করলে সে মাথা নেড়ে সম্মতি দিয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X