কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় বন্যার পানিতে শত কিলোমিটার দূরেও ভেসে গেছে অনেকের মরদেহ

গত রোববার ভারী বৃষ্টিপাতে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। ছবি : সংগৃহীত
গত রোববার ভারী বৃষ্টিপাতে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিধ্বস্ত লিবিয়ার দেরনা শহর। এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। মৃতের এ সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেরনা শহরের মেয়র। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালিয়ে ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগর অঞ্চলে আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। শহরের বিভিন্ন বহুতল ভবন ঘুমন্ত বাসিন্দাদের ওপরই ধসে পড়ে। এমনকি বন্যার পানিতে অনেক মানুষের মরদেহ শতাধিক কিলোমিটার দূরে ভেসে গেছে।

দেরনা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের পূর্ব টোব্রুক শহরে বসবাস করেন নাসির আলমনসোরি। তিনি জানান, তার শহরের কাছে অনেক মরদেহ ভেসে এসেছে।

এবারের ভয়াবহ বন্যায় আলমনসোরির পরিবারের কয়েকজন সদস্য মারা গেছেন। যে তিন সদস্য বেঁচে আছেন তারা আত্মীয়দের সঙ্গে একটু নিরাপদে থাকতে এখানে এসে পড়েছেন।

তিনি বলেন, ‘বন্যায় দেরনা শহরের এত ক্ষতি হয়েছে যে, সেখানে আর কিছু বাকি নেই। তাদের সেখানে থাকার কোনো ঘর নেই। তাই তারা আমাদের শহরে চলে এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X