কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ায় বন্যায় মৃত বেড়ে ১০০

সোমালিয়ায় বন্যায় মানবেতর জীবনযাপন। ছবি : রয়টার্স
সোমালিয়ায় বন্যায় মানবেতর জীবনযাপন। ছবি : রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বর্ষণে দুর্ভোগ বেড়েই চলেছে। প্রায় মাসব্যাপী বন্যায় মৃত বেড়ে অন্তত ১০০ জনে পৌঁছেছে। শনিবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম সোনার এক এক্স পোস্টে জানানো হয়েছে, সোমালিয়ায় বন্যায় মৃত বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রধান মাহমুদ মুয়াল্লিম নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত অক্টোবর মাসে হর্ন অব আফ্রিকা সহ পূর্ব আফ্রিকার অন্য দেশের মতো সোমালিয়ায়ও ভারী বর্ষণ শুরু হয়। এ বন্যায় এ অঞ্চলের বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলাবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ অঞ্চল। এতে অন্তত ৭ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

এ অঞ্চলে চলমান বিদ্রোহের কারণে পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। এরমধ্যে তীব্র বন্যা বর্ষণের কারণে সারা দেশেই ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব কারণে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।

রেড ক্রস জানিয়েছে, ব্যাপক বন্যায় পার্শবর্তী দেশ কেনিয়ায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তা ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেকেই নিরাপদ আশ্রয়, খাবার এবং পানির তীব্র সংকটে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X