কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার ছাড়ল সবশেষ ফরাসি সেনাদল

সামরিক বিমানে উঠছেন নাইজারে থাকা ফ্রান্সের সবশেষ সেনাদলের সদস্যরা। ছবি : সংগৃহীত
সামরিক বিমানে উঠছেন নাইজারে থাকা ফ্রান্সের সবশেষ সেনাদলের সদস্যরা। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে সবশেষ ফরাসি সেনাদল প্রত্যাহার করেছে ফ্রান্স। এর মাধ্যমে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ফ্রান্সের এক দশকের বেশি সময়ের অভিযান শেষ হলো। শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাইজার সেনাবাহিনীর লেফটেন্যান্ট সেলিম ইব্রাহিম শুক্রবার বলেছেন, আজ ফরাসি বাহিনীর প্রত্যাহারের প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়েছে।

গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানে পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব অনেক বেড়ে যায়। নাইজার থেকে প্রায় দেড় হাজার ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেন তারা। প্রথমে সায় না দিলেও পরে চাপের মুখে ফরাসি সেনা প্রত্যাহারে রাজি হন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এরে আগে পশ্চিম আফ্রিকার আরও দুটি দেশ মালি ও বুরকিনা ফাসো থেকেও ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়। নাইজার, মালি ও বুরকিনা ফাসো—তিনটি দেশই ফ্রান্সের সাবেক উপনিবেশ।

এই তিন দেশেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ তৎপর। তাদের দমনে এতদিন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সেনাবাহিনীর সঙ্গে অভিযান পরিচালনা করে আসছিল দেশ তিনটি। তবে ২০২০ সাল থেকে এই অঞ্চলে একের পর এক অভ্যুত্থান এবং এর ফলে জনগণের মধ্যে ফরাসি বিরোধী মনোভাব বেড়ে যাওয়ায় ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিড় ধরে। ফলে এই অঞ্চলে রাশিয়ার আধিপত্য বাড়তে থাকে। ফরাসি সেনারা নাইজার ছাড়লেও দেশটিতে এখনো যুক্তরাষ্ট্র, ইতালি ও জার্মানির শত শত সেনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X