কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গোপনে সোনার খনিতে শ্রমিকরা, ধসে নিহত ২২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি অবৈধ ছোট আকারের সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) এক সিনিয়র সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে বেশ কয়েকজন ব্যক্তি তানজানিয়ার উত্তরের সিমিউ অঞ্চলের একটি সোনার খনিতে খনন করতে যান। ভারি বৃষ্টিপাতের কারণে আগে থেকেই সেখানে এ ধরনের কাজের ওপর বিধিনিষেধ আরোপ করা ছিল। তবে সেটা না মেনে খনন করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রথম দিকে আমাদের জানানো হয় ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২ জনের লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে সব মাটি সরানো হলেও এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, কয়েক সপ্তাহ আগে একটি দল খনিজ সমৃদ্ধ একটি এলাকা আবিষ্কার করে। এরপর সরকার ভৌত ও পরিবেশগত সুরক্ষা পদ্ধতি অনুমোদন দেওয়ার আগেই সেখানে খনন শুরু করতে চলে যায় তারা। আঞ্চলিক খনি কর্মকর্তা নিষেধ করলেও তা শোনেননি।

আফ্রিকা মহাদেশের চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদক দেশ তানজানিয়া। দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পরেই তাদের অবস্থান। ছোট আকারের খনি শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সরকার বছরের পর বছর কাজ করছে। এরপরও সেখানে এখানো অনিরাপদ ও অনিয়ন্ত্রিত অবৈধ খনি খননের ঘটনা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X