কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

রাজা সেগুন আরেমু। ছবি : সংগৃহীত
রাজা সেগুন আরেমু। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে তার নিজ প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

সেগুন একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি হলো কোরোর ওলুকোরো। এই হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা স্পষ্ট নয়।

নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা সম্প্রতি বেশ বেড়েছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পথচারী, শিক্ষার্থী এবং গ্রাম ও শহরের বাসিন্দাদের তুলে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।

এসব অপহরণ রোধে দেশে জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছে আসছে নাইজেরিয়ার সুশীল সমাজ। কয়েক দিন আগে দেশের সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে এই দাবি জানিয়েছেন। তাদের দাবি, গত মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X