কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এক দেশের প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া, তার স্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ মার্চ) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আলজাজিরার।

এবারের মার্কিন নিষেধাজ্ঞায় জিম্বাবুয়ের ৩টি কোম্পানি ও ১১ জনকে নিশানা করা হয়েছে। তাদের মধ্যে প্রেসিডেন্ট এমারসন, ভাইস প্রেসিডেন্ট কনস্টান্টিনো চিভেনগা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াল্টার ট্যাপফুমানেয়ি প্রমুখ রয়েছেন।

সর্বপ্রথম ২০০৩ সালে আফ্রিকার এই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার ওই নিষেধাজ্ঞা কর্মসূচি পর্যালোচনা শেষে সোমবার তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া আগে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়ালি আদেয়েমো বলেছেন, চিরদিনের সত্যকে স্পষ্ট করতেই আমরা আজ এই পরিবর্তন করছি। সত্যটা হলো আমাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্যে জিম্বাবুয়ের জনগণকে টার্গেট করা নয়। আমরা আমাদের নিষেধাজ্ঞার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিশানা করার দিকে মনোনিবেশ করছি। প্রেসিডেন্ট এমারসনের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের অপরাধমূলক নেটওয়ার্ক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে সবচেয়ে বেশি দায়ী।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসনের বিরুদ্ধে স্বর্ণ ও হিরা চোরাচালানকারিদের সুরক্ষা দেওয়া অভিযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের কালো বাজারে স্বর্ণ ও হিরা বিক্রিতে সহায়তা করার নির্দেশনা দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X