কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৮:১৬ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ায় খেলার মাঠে বোমা বিস্ফোরণে নিহত ২৭

সোমালিয়ায় শুক্রবার বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত
সোমালিয়ায় শুক্রবার বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

সোমালিয়ার দক্ষিণের শহর কোরিওলেতে খেলার মাঠের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন। শুক্রবার (৯ জুন) সোমালি নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় প্রশাসনের বরাতে চীনা গণমাধ্যম শিনহুয়া জানায়, নিহতদের অন্তত ২৫ জনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত চলছে।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানান, বিস্ফোরণটি শিশুদের একটি খেলার মাঠের কাছেই ঘটেছে। হতাহতের বেশিভাগই শিশু। খেলতে খেলতে কোনো একজন ভুলে বোমার ট্রিগার চাপলে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সোমালিয়ায় ২০০৪ সাল থেকে জঙ্গিবাদী আল-শাবাব গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। ২০০৮ সাল নাগাদ তারা আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা হামলা চালানো শুরু করে দেয়।

একসময় দেশের বড় একটা অংশজুড়ে ছড়িয়ে পড়ে আল-শাবাব। কিন্তু ২০১১ সালে সরকার তাদের নিরাপত্তা বাহিনীর সাহায্যে রাজধানী মোগাদিসু থেকে হঠাতে সক্ষম হয়। এরপর সরাসরি আক্রমণ থেকে সরে এসে চোরাগোপ্তা হামলা চালাতে থাকে এই গোষ্ঠী।

২০১২ সালে সন্ত্রাসী সংগঠনটির নেতাদের একজন আল কায়েদার সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দেন। আল-শাবাবের সদস্য সংখ্যা ১০ হাজারের কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X