কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:২৪ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত

দক্ষিণ আফ্রিকায় উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে বাস খাদে। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে বাস খাদে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তীর্থযাত্রী বহন করা বাসটি সেতু থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি খাদে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এতে চালকসহ বাসের ৪৫ যাত্রীই নিহত হন। তবে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ইয়াহু নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মাতলাকালা ব্রিজ থেকে ছিটকে পড়ে ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। এরপর আগুনে ফেটে যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। এ সময় মাতলাকালা পর্বত গিরিপথে সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আপনাদের প্রতি আমাদের প্রার্থনা রয়েছে।

পরিবহনমন্ত্রী আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।

তিনি বলেন, আমরা সব সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে বলছি। বিশেষ করে ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহের শেষ দিনগুলোতে সড়কে বেশি যানবাহন থাকায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X