মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

বন্যায় তলিয়ে যাওয়া রাস্তা-ঘাট। ছবি : সংগৃহীত
বন্যায় তলিয়ে যাওয়া রাস্তা-ঘাট। ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ১৫৫ জন নিহত এবং ২৩৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া দেশের সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্নের কারণে চলমান বর্ষার আরও অবনতি হয়েছে। এর ফলে বন্যা হয়েছে। রাস্তা, সেতু ও রেলপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, এল নিনোজনিত বৃষ্টি, প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এল নিনো হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট জলবায়ু প্যাটার্ন যা সাধারণত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এর কারণে বিশ্বের স্থানে খরা ও ভারী বৃষ্টিপাতের ঘটনাও ঘটে।

মাজালিওয়া বলেন, ভারী বৃষ্টিতে দুই লাখের বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি সেবা বিভাগ বন্যায় পানিবন্দি মানুষজনকে উদ্ধার করছে।

নিচু অঞ্চলে বসবাসকারীদের উঁচু ভূমিতে সরে যাওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে বন্যায় যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে গত ১৪ এপ্রিল তানজানিয়া সরকার জানায়, চলতি মাসের শুরু থেকে বৃষ্টি ও বন্যায় শিশুসহ মোট ৫৮ জন নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X