কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ভাসা বোতলকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

সাগরে ভাসতে থাকা বোতল। ছবি : সংগৃহীত
সাগরে ভাসতে থাকা বোতল। ছবি : সংগৃহীত

সাগরে ভাসতে থাকা বোতলকে কুড়িয়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার একদল জেলে। এরপর তা মদ ভেবে পান করে চার জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, মদ মনে করে বোতলের তরল পান করায় চার জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।

জানা গেছে, জেলেদের দলে মোট ছয়জন সদস্য ছিলেন। তারা দেশটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূর থেকে এগুলো কুড়িয়ে পেয়েছিলেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, জেলেদের দলের সদস্যরা মদ মনে করে বোতলের ভেতরে থাকা তরল পান করেছিলেন।

দ্বীপরাষ্ট্রটির মৎস্য ও পানিসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাবাত্তে সংবাদমাধ্যমকে জানান, নৌবাহিনী জেলেদের উদ্ধার করে কূলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ধার করে কূলে এনে চিকিৎসার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না ভেবে নৌকাতেই তাদের চিকিৎসার ব্যবস্থা করে নৌবাহিনী।

সুশান্ত কাহাবাত্তে জানান, সাগরে পাওয়া বোতলগুলো একই এলাকায় থাকা অন্য নৌযানের লোকজনকেও দেন জেলেরা। বিষয়টি তাদেরও নজরে এসেছে।

নৌবাহিনী জানিয়েছে, জেলেদের নৌকাটি অন্য একটি নৌযানের সাহায্যে টেনে কুলের দিকে আনা হচ্ছে। গত ৪ জুন তারা গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, সাগরে কুড়িয়ে পাওয়া বোতলগুলোয় কী ধরনের তরল ছিল তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১০

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১১

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১২

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৩

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৪

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৫

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৭

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৮

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৯

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

২০
X