কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুলছে উত্তর কোরিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদেশি পর্যটকদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করতে যাচ্ছে উত্তর কোরিয়া। আগামী ডিসেম্বর থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সামজিয়ন শহরে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রমণ কোম্পানিগুলো জানিয়েছে, আগামীতে দেশটির বাকিসব এলাকায়ও ভ্রমণের অনুমতির বিষয়ে তারা আশাবাদী।

চীনের বেইজিংভিত্তিক কোরয়ো ট্যুরস জানিয়েছে, স্থানীয় অংশীদারদের মাধ্যে চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকরা প্রবেশ করতে পারবেন বলে তারা নিশ্চিত হয়েছে। এ ছাড়া দেশটির বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে।

গত বছর উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের ছোট একটি দলব্যক্তিগত সফর উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। এ ছাড়া গত জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সফরে গিয়েছিলেন।

অপর একটি এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার সামজিয়ন শহরে আসছে শীতের মৌসুম থেকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। ফলে শহরটিতে ভ্রমণে যেতে পারবেন বিদেশি পর্যটকরা।

২০২০ সাল থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমিত করে দেওয়া হয় উত্তর কোরিয়ার দুয়ার। ফলে দীর্ঘ চার বছর পর আবারও দেশটিও দুয়ার বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X