কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৯০০ নিয়োগকর্তা গ্রেপ্তার

মালয়েশিয়ার একটি শহর। পুরোনো ছবি
মালয়েশিয়ার একটি শহর। পুরোনো ছবি

মালয়েশিয়ায় অবৈধ নিয়োগকর্তাদের ধরতে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। চলমান এ অভিযানে ৯০০ নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দেওয়ায় এমন সাজার মুখে পড়লেন তারা। চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) মোট ১১ হাজার ৯০৩টি অভিযান পরিচালনা করেছে।

ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেছেন, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসী কর্মী নিয়োগে শীর্ষে আছে। একজন মালয়েশিয়ান অবৈধ বিদেশি কর্মীকে নিয়োগ করতে পারে না। তাদের উচিত বৈধ কর্মী নিয়োগ করা যাদের অনুকূলে ইমিগ্রেশনের অনুমতি আছে। কিন্তু তারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ করে। ফলে আমরা ৯০০ নিয়োগকর্তাকে শাস্তির আওতায় এনেছি।

সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল ফোকাস হলো নিয়োগকর্তাকে চিহ্নিত করা, যারা এ দুটি অপরাধ করেছে। তারপর নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া। রুসলিন জুসোহ বলেন, এ সময়ের মধ্যে পরিচালিত অভিযানে মোট ১ লাখ ৬ হাজার ৪৩২টি পরিদর্শন করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে মোট ২৯ হাজার ৩০ জনকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X