কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে ইরানে দুদিনের ছুটি ঘোষণা

গত কয়েকদিন ইরানে মাত্রাতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি : সংগৃহীত
গত কয়েকদিন ইরানে মাত্রাতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি : সংগৃহীত

তীব্র গরমে কারণে ইরানে দুদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের ঘরে থাকতে বলা হয়েছে। এ ছাড়া আজ বুধবার (২ আগস্ট) তেহরানের মাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়াতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন দেশটির দক্ষিণাঞ্চলে মাত্রাতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণের শহর আহবাজে তাপমাত্রা বেড়ে ৫১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

ইরান সরকারের মুখপাত্র আলি বাহদোরি-জাহরমির বরাতে বলা হয়েছে, দেশজুড়ে বুধবার ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে হাসপাতালে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা ‍দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে চলতি বছরের জুলাইকে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সময়ে ইউরোপসহ সারা বিশ্বে বিজ্ঞানীরা জলাবায়ু পরিবর্তনের বিষয়টি ব্যাপকভাবে উল্লেখ করেছেন। এ জন্য জলাবায়ু পরিরবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাপমাত্রার এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার যুগ শেষ হয়েছে; বিশ্বব্যাপী ফুটন্ত যুগ এসেছে। ’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X