কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত রাগের বশে সুপারমার্কেটে ছুরি হামলা, নিহত ৩

ছুরি হামলার পর সাংহাইয়ে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত
ছুরি হামলার পর সাংহাইয়ে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত

চীনের সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপার মার্কেটে ছুরি হামলা হয়েছে। এতে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনা পুলিশ ঘটনাস্থল থেকে লিন নামে একজন ৩৭ বছর বয়সীকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্যক্তিগত আর্থিক বিরোধের জেরে রাগের বশে এ হামলা করেছেন বলে জানিয়েছেন। তবে এর পেছনে আরও কারণ আছে কি না তা জানতে তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াং-এর একটি শপিংমলে। ওই এলাকায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

শি নামের একজন প্রত্যক্ষদর্শী লুডু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল প্লাজার গ্রাউন্ড ফ্লোরে একটি জুয়েলারির দোকান চালান। বিবিসি নিউজকে তিনি বলেন, সর্বত্র রক্ত ​​ছিল। কয়েক ডজন ফায়ার সার্ভিসকর্মী এবং সোয়াটের সদস্যরা অস্ত্র নিয়ে মলে প্রবেশ করেন এবং লোকজনকে সরে যেতে বলেন। আমি জানতাম না কী ঘটছে। কিন্তু হঠাৎ আতঙ্কে লোকজনকে দৌড়াতে দেখলাম। কেউ এখানে কখনো এরকম কিছু দেখেনি। আমরা এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এ ধরনের ঘটনা ভয়ংকর এবং অস্থির। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।

চীনে ছুরি সহিংতার অপরাধ অস্বাভাবিক কিছু নয়। সেখানে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে এ ধরনের হামলা ঘটছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X