কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে উৎসবে ছুরি হামলা, নিহত ৩

ঘটনাস্থলে জার্মান পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে জার্মান পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত

জার্মানির একটি উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) রাতে পশ্চিম জার্মান শহর সোলিংজেনে এ ঘটনা ঘটে।

মার্কিন বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোলিংজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে বাসিন্দারা যোগ দিয়েছিলেন। তিন দিনব্যাপী উৎসব আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনেই হামলার ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পুলিশ জানায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। তারা জানায়, এক দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে যাকে পাচ্ছে তাকেই ছুরিকাঘাত করছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে একমাত্র সন্দেহভাজন পুরুষ হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শহরে পুলিশের বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবেন।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন, যা ঘটেছে তা ভয়ানক ঘটনা। আমরা কী বিপজ্জনক পরিস্থিতিতে বাস করছি! এই রকম কিছু ঘটলে সবসময়ই ধাক্কা লাগে।

তিনি আরও বলেন, কেন এমন ঘটল তা আমরা কেউ জানি না। আমি ঘটনার মোটিভ বা হামলাকারীর সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X