মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬-এর বেচা-বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না। ছবি : সংগৃহীত
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬-এর বেচা-বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সরকার জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল কোম্পানির সর্বশেষ মোবাইল আইফোন ১৬-এর বেচা-বিক্রি নিষিদ্ধ করেছে। সরকার বলছে, প্রচলিত আইন না মানায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬-এর বেচা-বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না।’

অ্যান্টনি আরিফ আরও বলেন, ‘ইন্দোনেশিয়ায় এ ফোনের মার্কেটিং করতে হলে যে ছাড়পত্র প্রয়োজন, তা অ্যাপল ইন্দোনেশিয়াকে দেওয়া হয়নি। কারণ, অ্যাপল ইন্দোনেশিয়া দেশের প্রচলিত আইন মানেনি।’

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, বিদেশি কোম্পানিকে তাদের পণ্য দেশটিতে বিক্রি করতে হলে প্রস্তুতির ক্ষেত্রে অন্তত ৪০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় কোম্পানির কাছ থেকে কিনতে হয়। তবে, সরকারি তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রস্তুতির ক্ষেত্রে এ নিয়ম মানেনি অ্যাপল ইন্দোনেশিয়া।

অ্যাপলের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র, যেখানে ২৮ কোটি মানুষের বসবাস। এই জনসংখ্যার একটি বড় অংশ প্রযুক্তিপ্রেমী এবং নতুন গেজেটের প্রতি তাদের আকর্ষণ রয়েছে। দেশে বর্তমানে শত শত কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিগত পণ্যের যন্ত্রাংশ প্রস্তুত করে।

অ্যাপল ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় শাখা খুললেও এখানে এখনো কোনো আইফোন বা অন্যকোনো ফোন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু হয়নি। বরং অ্যাপল ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে মধ্যস্থতা ও পণ্যের বিজ্ঞাপনসংক্রান্ত কাজ দেখভাল করে আসছে।

সূত্র : রয়টার্স

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X