কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

২৭ বছর পর হঠাৎ দেশে ফিরলেন থাই রাজার মেজ ছেলে

ভাচারাইসর্ন ভিভাচারাওংসে। ছবি : সংগৃহীত
ভাচারাইসর্ন ভিভাচারাওংসে। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মেজ ছেলে ভাচারাইসর্ন ভিভাচারাওংসে আজ মঙ্গলবার রাজধানী ব্যাংককে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য নির্মিত একটি শিশুসদন কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মাধ্যমে দীর্ঘ ২৭ বছর পর তিনি থাইল্যান্ডে ফিরলেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) রাজপরিবারের সহায়তায় পরিচালিত স্লাম চাইল্ড কেয়ার ফাউন্ডেশনে যান ভিভাচারাওংসে। এ সময় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান তিনি।

রাজা ভাজিরালংকর্নের দ্বিতীয় স্ত্রী সুজারিনি বিভাচরাওংসের চার ছেলের মধ্যে ভিভাচারাওংসে দ্বিতীয়। ১৯৯৬ সালে ভাজিরালংকর্নের সঙ্গে তার মায়ের বিবাহবিচ্ছেদ হলে তারা রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভিভাচারাওংসে বর্তমানে নিউইয়র্কে বসবাস করেন এবং সেখানকার একটি আইনি সংস্থায় কাজ করেন।

আরও পড়ুন : ঘোষণা দিয়েও পিছু হটলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

ব্যাংকক ফাউন্ডেশনের সামনে ভিভাচারাওংসে সাংবাদিকদের বলে, ‘আমি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত। দীর্ঘ ২৭ বছর দেশ থেকে দূরে ছিলাম। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হলো।’

তবে ভিভাচারাওংসের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি থাই রাজ প্রসাদ। এ ছাড়া এ বিষয়ে প্যালেস হাউসহোল্ড ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও কোনা মন্তব্য করেনি।

রাজা ভাজিরালংকর্নের তিনবার বিবাহবিচ্ছেদ হয়েছে। তিন সংসারে তার সাত সন্তান রয়েছে। তবে ৭১ বছর বছর বয়সী রাজা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো উত্তরাধিকারী মনোনীত করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X