কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর আবার তা প্রত্যাহার করেন দেশটির প্রেসিডেন্ট ইওন সুক ইওল। তার এ সামরিক আইন জারি নিয়ে দেশটিতে নানা বিতর্ক আর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইওন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার জায়গায় নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। সৌদিতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চই বুং হুককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় চইকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে। সাবেক এ সেনা কর্মকর্তা বৃহস্পতিবার থেকে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

ইয়োনহাপ জানিয়েছেন, কিম প্রেসিডেন্টকে মঙ্গলবার রাতে সামরিক আইন জারির প্রস্তাব করেছিলেন। পরে অবশ্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটের মাধ্যমে এ আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন।

বুধবার সকালে আদেশ আদেশ প্রত্যাহারের পর প্রথম প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট ইওন। এ ছাড়া তিনি আদেশ প্র‌ত্যাহার করায় শত শত সৈন্য যারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঢুকে পড়েছিল তাদের ব্যারাকে ফেরত পাঠিয়েছেন।

এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়োনহাপের বরাতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। পার্লামেন্টে ভোটে আদেশের বিষয়টি ব্লক হয়ে যাওয়ার পর তিনি সামরিক আইন প্রত্যাহার করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে দেশটির জনগণ উদযাপন করেছেন। অ্যাসেম্বলি ভোটে সামরিক আইনের বিরুদ্ধে ভোটের পর তিনি আদেশ প্রত্যাহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১০

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১১

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নামাজরত মুসল্লির মৃত্যু

১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৭

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৮

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৯

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

২০
X