কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনা হ্যাকারকে ধরতে ১২০ কোটি টাকা পুরস্কার ঘোষণা

হ্যাকারের প্রতীকী ছবি
হ্যাকারের প্রতীকী ছবি

চীনা হ্যাকারকে ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা। বুধবার (১১ ডিসেম্বর) এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

জানা গেছে, কম্পিউটারে ব্যবহৃত ফায়ারওয়াল হ্যাক করার দায়ে চীনা নাগরিক গুয়ান তিয়ানফেংকে (৩০) অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। তার বিরুদ্ধে ডিজিটাল আর্থিক প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তারা এবার গুয়ানকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে চায়। এ জন্য তার বর্তমান অবস্থান জানা প্রয়োজন। কেউ এ হ্যাকারের তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করলে ১২০ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এ ঘোষণার একটি পোস্টার প্রচার করছে ‍যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা সিচুয়ান সাইলেন্স ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানেই চাকরি করতেন গুয়ান।

অভিযোগ অনুসারে, সিচুয়ান সাইলেন্স চুরি করা ডেটা এবং হ্যাকিং পরিষেবাগুলো চীনা ব্যবসায়ী এবং সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রি করেছে। যার মধ্যে মার্কিন জননিরাপত্তাসংক্রান্ত তথ্য রয়েছে। তবে এ বিষয়ে সিচুয়ান সাইলেন্স মন্তব্য করতে অস্বীকার করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ধারণা, চীনের সিচুয়ান প্রদেশে গুয়ান অবস্থান করছেন। তবে সুস্পষ্ট তথ্য তাদের হাতে নেই। পুরস্কারের লোভে কেউ তাদের তথ্য দেবে বলে আশা মার্কিন কর্মকর্তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১১

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১২

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৭

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৮

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

২০
X