স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের বার্তা

উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উদযাপন। ছবি : সংগৃহীত
উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উদযাপন। ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। আজ তারা ৯০ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তোলার পর বল হাতে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫.৪ ওভারে ১০৮ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। এর ফলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। সেইসঙ্গে বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে অন্য দলগুলোকে একটা বার্তাও দিয়ে দিল আঘা-বাবররা। যদিওবা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পাকিস্তানের।

আজ শনিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা অবশ্য খুব ভালো কিছু ছিল না। সাহিবজাদা ফারহান দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আগা ইনিংসে গতি আনেন। ফারহান ৫ বলে ৫ রান করে আউট হন। ১৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

তারপর মাত্র ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইম আউট হন। তবে তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে পাকিস্তান। বাবর আজম এদিন ব্যর্থ হলেও, একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা ঘোরান সালমান আলী আঘা। অধিনায়ক সালমানের ৪০ বলে ৭৬ রানের ইনিংসই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল ১৯০। মিডল অর্ডারে তাকে দারুণভাবে সঙ্গ দেন উইকেটকিপার উসমান খান। ৩৬ বলে ৫৩ রান করে তিনি আউট হলেও শেষ পর্যন্ত পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান।

শেষ দিকে শাদাব খান (২০ বলে অপরাজিত ২৮) ও মোহাম্মদ নওয়াজ (৩ বলে অপরাজিত ৯) ঝোড়ো ব্যাটিং করে স্কোরবোর্ডে চাপ আরও বাড়ান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৮/৫। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট পান জেভিয়ার বার্টলেট, ম্যাথু কুহনেম্যান, কুপার কনোলি, সেন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু থেকেই ধসে পড়ে। প্রথম ছয় ওভারের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ দ্রুত বিদায় নেন। মাঝখানে ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৫ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও, তাকে ফিরিয়ে দিয়ে আবার ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বোলাররা।

বল হাতে পাকিস্তানের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ। মাত্র ৩ ওভারে ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাকে দারুণভাবে সহায়তা করেন শাদাব খান, ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া উসমান তারিক ২.৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। মোহাম্মদ নওয়াজও ছিলেন কিপটে, ২ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৫.৪ ওভারে ১০৮ রানে। ফলে ৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় পাকিস্তান। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজও জিতল পাকিস্তান। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৬ রান করে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের করে নেন পাক অধিনায়ক সালমান আঘা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X