কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

পানামা খাল কি চীনের নিয়ন্ত্রণে

পানামা খাল। ছবি : সংগৃহীত
পানামা খাল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষণে পানামা খাল দখল করার কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ‘পানামা নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বর্তমানে চীন এই খাল পরিচালনা করছে।’ ট্রাম্পের দাবি, পানামা খাল চীনকে দেইনি, এই খাল তাদের দেওয়া হয়নি। এর ফলে তিনি খালটি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে পানামা খাল দখলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। তিনি বলেছেন, ‘পানামা খাল পানামার হাতে থাকবে। কোনো দেশ আমাদের কর্তৃত্বে হস্তক্ষেপ করতে পারবে না।’

পানামা খাল শুধু আঞ্চলিক জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচলের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে সক্রিয় রেখেছে এ খাল।

১৯৯৯ সালে পানামা খাল পুরোপুরি পানামার হাতে চলে যায়। তবে যুক্তরাষ্ট্র এই খালের নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০২৩ সালে চীনের সঙ্গে পানামা নতুন অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার পর ট্রাম্পের এই দাবি সামনে আসে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনো এই গুরুত্বপূর্ণ জলপথ হাত ছাড়া চায় না।

ট্রাম্পের দাবি, চীন পানামা খাল পরিচালনা করছে। তবে তা সঠিক নয়। চীনা কোম্পানি হাচিসন পোর্ট হোল্ডিংস পানামার বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দরগুলো পরিচালনা করে। এই কোম্পানি হংকংভিত্তিক হলেও, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নয়। চীনের এই বাণিজ্যিক উপস্থিতি পানামার অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেললেও, খালের মূল পরিচালনায় চীনের কোনো হাত নেই। এছাড়া পানামার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে চীন। যেমন ২০১৭ সালে পানামা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান করে।

খালটি নির্মাণের পথ কঠিন ছিল। নির্মাণকালে অনেক শ্রমিক মারা গিয়েছিলেন। ফরাসি প্রকৌশলীরা ব্যর্থ হয়েছিলেন। এরপর ১৯৭৭ সালে, অনেক বিতর্কের পর খালটির নিয়ন্ত্রণ লাভ করে পানামা। তথ্য: বিবিসি, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X