কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শত্রুদের বার্তা দিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। পীত সাগরে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, প্রতিপক্ষকে বার্তা দেওয়ার জন্য ক্রুজ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এই পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া তাদের প্রতিপক্ষকে হামলার জবাব দেওয়ার সক্ষমতার বিষয়ে বার্তা দিতে চেয়েছে।

শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম জং উন বুধবার পীত সাগরে মিসাইল পরীক্ষার তত্ত্বাবধান করেছেন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফও এক বিবৃতিতে উৎক্ষেপণ শনাক্ত ও ট্র্যাক করার কথা নিশ্চিত করেছে।

কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং এই পরীক্ষা চালিয়েছে তাদের শত্রুদের সতর্ক করতে, যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশ লঙ্ঘন করছে এবং উত্তেজনা বাড়াচ্ছে। এ ছাড়া এই পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অপারেশন সক্ষমতার প্রস্তুতিও প্রদর্শন করেছে। মিসাইলগুলো এক হাজার ৫৮৭ কিলোমিটার (৯৮৬ মাইল) পথ অতিক্রম করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে কেসিএনএ জানিয়েছে।

কিম জং উন এই উৎক্ষেপণের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা পরীক্ষা করার এবং তাদের শক্তি প্রদর্শনের একটি অনুশীলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X