কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে আবারও ভূমিকম্প

ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত
ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো সামলে উঠতে পারেনি মিয়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে দফায় দফায় কম্পন অনুভূত হচ্ছে দেশটিতে। সেই ধারাবাহিকতায় রোববার (১৩ এপ্রিল) ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। তাদের প্যারামিটার অনুযায়ী, রোববার সকালে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল)।

মান্দালয়ের ৯২ কিলোমিটার দক্ষিণে এবং মেইকটিলার ৩৪ কিলোমিটার দূরে উৎপত্তিস্থলের অবস্থান।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র আরও জানিয়েছে, এসব তথ্য প্রাথমিক। তারা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্তারিত তথ্য জানতে কর্মকর্তারা কাজ করছেন।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে মিয়ানমারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রথম ধাক্কার পর একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।

প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। এ ‍দুর্যোগে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে।

ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয় মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X