কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে চীন-পাকিস্তান-আফগানিস্তান, লক্ষ্য ভারত?

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, পাক-পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, পাক-পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার চীন সফরে যাচ্ছেন।

এই সফরে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

এ ছাড়া চীন সফরের সময় মঙ্গলবার ইসহাক দার আফগান নেতাদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে—ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক বাণিজ্য এবং সহযোগিতা।

চীন আগেই পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। অপারেশন সিঁদুরের সময় চীন পাকিস্তানকে ‘আয়রন-ক্ল্যাড বন্ধু’ বলেও উল্লেখ করে। সেই সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

এদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করে বলেছে, ভারত আফগান ভূখণ্ডে কোনো হামলা চালায়নি। বরং পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখে আনতে বলেছে।

পাক-চীন সম্পর্কের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে—বিশেষত যখন তিনটি দেশই ভারতের সীমান্তবর্তী।

টাইমস অব ইন্ডিয়া, জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X