কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, একসঙ্গে ৮৮ চীনা নাগরিক গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় ৮৮ চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি : এবিসি নিউজ
ইন্দোনেশিয়ায় ৮৮ চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি : এবিসি নিউজ

প্রেমের জালে ফেলে প্রতারণার অভিযোগে ইন্দোনেশিয়ার ৮৮ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়া পুলিশ বুধবার এ তথ্য দিয়ে জানায়, অনলাইন প্রতারণার সিন্ডিকেট চালানোর সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। চীনে শত শত ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে তারা। এ চক্রটি চীনে থাকা তাদের সহযোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করে।

এর আগে গত ২৯ আগস্ট রিয়াউ দ্বীপপুঞ্জ প্রদেশের বাটাম শহরের একটি শিল্প পার্ক থেকে ওই ৮৮ জনকে গ্রেপ্তার করে ইন্দোনেশিয়া পুলিশ। এদের মধ্যে ৮৩ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছে।

অনেকেই সরকারি কর্মকর্তাসহ এই চক্রটি চীনে শত শত ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের সঙ্গে অনলাইনে ভিডিও কলে থাকাকালীন আপত্তিকর মুহূর্ত রেকর্ড করে রাখত চক্রের সদস্যরা। পরে ওই ভিডিও দেখিয়ে তারা ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করত। টাকা পাঠাতে অস্বীকৃতি জানালে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার হুমকি দেওয়া হতো।

তবে চক্রটি ঠিক কতদিন ধরে কাজ করছে এবং তারা কত আয় করেছে, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ।

রিয়াউ দ্বীপপুঞ্জ পুলিশের মুখপাত্র জাহওয়ানি পান্দ্রা আরস্যাদ বলেন, ভুক্তভোগীদের মধ্যে কোনো ইন্দোনেশিয়ার নাগরিক আছে কিনা আমরা তদন্ত করে দেখছি। যদি কেউ না থাকে তবে প্রতারকদের শিগগিরই নির্বাসিত করা হবে।

এর আগে ২০১৯ সালে একটি অনলাইন প্রতারণার দায়ে পুলিশ ৮৫ জন চীনা নাগরিক এবং ৬ ইন্দোনেশিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছিল। ভুক্তভোগীদের কাছ থেকে ব্ল্যাকমেল করে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছিল এ চক্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X