কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলির সঙ্গে করমর্দন, ভারোত্তোলককে আজীবন নিষিদ্ধ করল ইরান

পুরোনো ছবি
পুরোনো ছবি

প্রতিযোগিতার মঞ্চে ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে হাত মেলানোয় এক ভারোত্তোলককে আজীবন নিষিদ্ধ করেছে ইরান। একইসঙ্গে এ খেলা সম্পর্কিত একটি কমিটিও বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এবারের বিশ্ব মাস্টার ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ পোল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছে, এই ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৭টি দেশের এক হাজারের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

এ প্রতিযোগিতায় ইরানের মোস্তফা রাজাই তার বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। শনিবার এই প্রতিযোগিতার মঞ্চে ইরানের পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তার পরের সিঁড়িতেই ছিলেন তৃতীয় স্থান অর্জন করা ইসরায়েলের মাকসিম সভিরস্কি। একপর্যায়ে দুই দেশের খেলোয়াড় করমর্দন করেন এবং একসঙ্গে পডিয়ামে দাঁড়িয়ে ছবি তোলেন।

ইরানি খেলোয়াড়ের এমন কাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ অভিহিত করে তাকে সব ধরনের খেলা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইরান ভারোত্তোলন ফেডারেশন।

এ ছাড়া ভারোত্তোলন দলের প্রধান হামিদ সালেহিনিয়াকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ফেডারেশন জানিয়েছে, ভারোত্তোলকদের প্রতিনিধি হিসেবে গঠিত একটি কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি ইরান। দুদেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও নেই। এমনকি ইরানি ও ইসরায়েলি ক্রীড়াবিদদের মধ্যে যে কোনো ধরনের যোগাযোগের অনুমতি দেয়নি দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X