কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পাশে দাঁড়াল পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বলেন, `আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করব।‘

তিনি আরও বলেন, `ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে।‘

প্রতিরক্ষামন্ত্রী আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-কে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন, যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়।

তার ভাষায়, ইসলামি জাহানের এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার সময়। আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয়। প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক বিবৃতিতে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের এই আক্রমণ তাদের সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইরানের পাশে থাকছি।

ইরান ও পাকিস্তানের মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। উভয় দেশ দীর্ঘদিন ধরে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরও জোরদার হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X