কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল জাপান

এআই জেনারেটেড ছবি।
এআই জেনারেটেড ছবি।

জাপান প্রথমবারের মতো তাদের নিজস্ব ভূখণ্ডে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই পরীক্ষামূলক মহড়া বর্তমান কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (স্থানীয় সময়) দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি সামরিক ঘাঁটি থেকে জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিজিএসডিএফ) ‘টাইপ-৮৮’ ক্ষেপণাস্ত্রটি প্রশিক্ষণমূলকভাবে নিক্ষেপ করে। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় গিয়ে আঘাত হানে।

জাপান সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এ ধরনের লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করে থাকে। তবে সেসব মহড়া ব্যয়বহুল এবং অংশগ্রহণকারী সেনাসদস্যদের সংখ্যা সীমিত হয়। জাপানি ইয়েনের অবমূল্যায়নের কারণে এই ব্যয় আরও বেড়ে যাওয়ায় দেশটি এখন থেকে ঘরোয়াভাবে মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নিজ দেশে এমন লাইভ-ফায়ার মহড়া বেশি সংখ্যক সেনাকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ সৃষ্টি করে এবং দ্বীপ ও অন্যান্য এলাকার প্রতিরক্ষায় সহায়তা করে।

যদিও তিনি জানান, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবুও জাপান পূর্ববর্তী বিবৃতিতে চীনকে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেছে।

বিশেষজ্ঞদের মতে, বেইজিংয়ের আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রয়াস, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে আগ্রাসী অবস্থানের কারণে জাপান তার প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন এনেছে।

উল্লেখ্য, জাপান বর্তমানে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে, যা ন্যাটো স্ট্যান্ডার্ডের সমান।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট আরও জোরদার করা হচ্ছে, যাতে আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য হুমকির জবাবে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X