কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চামচ গিলে ভুলে গেলেন যুবক, অতঃপর...

প্রতিকি ছবি
প্রতিকি ছবি

পেটে চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক চীনা যুবক। ২৯ বছর বয়সী ইয়াং নামের এই ব্যক্তি ছয় মাস ধরে পেটে চামচ নিয়ে দিব্যি ঘুরে বেড়ালেও টের পাননি কিছুই।

ঘটনাটি ঘটে থাইল্যান্ডে। ইয়াং বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তখন মাতাল। নেশা কাটাতে তিনি বমি করার জন্য হোটেলের একটা কফির চামচ গলায় ঢোকান। কিন্তু চামচটা সোজা গলা দিয়ে পেটের ভেতরে ঢুকে যায়! ইয়াং এরপর এমনই মাতাল ছিলেন যেসব ভুলে ঘুমিয়ে পড়েন। খবর এনডিটিভির।

চামচ গিলে ফেলার কথা বেমালুম ভুলে পরদিন ঘুম ভেঙে উঠে তিনি ভাবলেন, কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! এরপর ঢাকঢোল পিটিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন তিনি। ফিরে আসেন সাংহাই, জিমে যান, খাওয়া-দাওয়া করেন সবই স্বাভাবিক। একটুও টের পাননি যে তার পেটের ভেতর একটা আস্ত চামচ রাজত্ব করছে।

অবশেষে, কিছুদিন পর পেটব্যথা ও শ্বাস কষ্ট শুরু হলে তিনি সাংহাইয়ের ঝোংশান হাসপাতালে যান। ডাক্তাররা পেট স্ক্যান করে চমকে যান। একটা ১৫ সেন্টিমিটার লম্বা চামচ ইয়াং-এর পেটের ভেতর গেঁথে আছে!

শুরুর চেষ্টায় ডাক্তাররা চামচটা বের করতে ব্যর্থ হন, কারণ তা এত পিচ্ছিল ছিল যে হাত ফসকে যাচ্ছিল বারবার। পরে অন্য কৌশলে অবশেষে চামচটি বের করে ফেলেন তারা। বর্তমানে ইয়াং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X